আমাদের গল্প
আজ থেকে দশ বছর পূর্বে কানাডার মন্ট্রিয়াল থেকে আমাদের একজন সুহৃদ ভাইয়ের কল আসে। তিনি জানান, তার সন্তানরা বড় হচ্ছে কিন্তু তিনি তাদেরকে পরিপূর্ণ ধর্মীয় শিক্ষা দিতে পারছেন না। সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগাগোড়া বিধর্মীদের। ইসলাম ধর্মের ছিটেফোঁটাও নেই সেই শিক্ষাব্যবস্থায়। তাই তিনি বাচ্চাদের ধর্মীয় শিক্ষা, তারবিয়াহ ও সুন্নাহ লাইফস্টাইল নিয়ে চিন্তিত। আমরা বাংলাদেশ থেকে অনলাইনে কিছু করতে পারি কিনা তিনি ভাবতে বললেন। আমরা অনেক ভেবে চিন্তে তার প্রস্তাবটি দ্বীনের খিদমাহ হিসেবে গ্রহণ করি। তখনই আমরা অনলাইনে একটি প্ল্যাটফর্মে ইউরোপ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের কুরআনিক শিক্ষা প্রদান করা শুরু করি। লিল্লাহিল হামদ, আমরা এই দশটি বছরে শতাধিক শিক্ষার্থীকে কুরআন ও ইসলামিক মোরাল শিক্ষা দিয়েছি। বিশুদ্ধ উচ্চারণে একাধিকবার কুরআন সম্পন্ন করেছে তারা। আল্লাহ্ তাআলা আমাদের এই খিদমাহকে কবুল করুন এবং বিশ্বময় তা ছড়িয়ে দিন। আমীন।
সবার কাছে দ্বীনের আলো পৌঁছে দেওয়ার এক নিরন্তর প্রচেষ্টা
আমরা চাই, কুরআনের শিক্ষা ছড়িয়ে পড়ুক বিশ্বময়। ইয়াংসির তীর থেকে নীলনদ, দানিউবের পাড় থেকে আমাজনের অরণ্য — পৃথিবীর যে প্রান্তেই থাকে একটি মানুষ, সেও যেন স্নাত হয় কুরআনের আলোয়। আলোড়িত হয় কুরআনের শিক্ষায়।
আমাদের মূল্যবোধ
যে মূলনীতিগুলোর ওপর দাঁড়িয়ে আমরা প্রতিটি শিক্ষার্থীকে পরম স্নেহে গড়ে তুলি।
যত্ন ও আন্তরিকতা
যত্ন ও আন্তরিকতার সাথে পাঠদান, যাতে শিশু নির্ভয়ে ও আনন্দে নিজের ভুল শুধরে নিতে পারে।
উন্নতি ও বিকাশ
প্রতিদিনের নিয়মিত ছোট ছোট পদক্ষেপে শিক্ষার্থীর জ্ঞান ও আত্মিক বিকাশ ঘটানোর প্রচেষ্টা।
সাহস
নতুন ভাষা ও উচ্চারণ আয়ত্ত করতে শিশুর আত্মবিশ্বাস ও সাহসী মানসিকতা গড়ে তোলা।
দায়িত্ববোধ
আল্লাহর কালামের সম্মান রক্ষা ও অর্জিত দ্বীনি আমল জীবনে ধরে রাখার আন্তরিক দায়িত্ববোধ।
আপন করে নেওয়া
প্রবাসী প্রতিটি পরিবার ও সন্তান যেন এই অনলাইন আঙিনাকে নিজের নিরাপদ গৃহকোণ মনে করে।
জানার আগ্রহ
শুধু মুখস্থ নয়, বরং দ্বীন ও জীবন সম্পর্কে শিশুর সুস্থ জিজ্ঞাসা ও অনুসন্ধানকে উৎসাহিত করা।
বিশ্বজুড়ে আমাদের শিক্ষার্থী পরিবার
আমাদের শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে আছে যুক্তরাষ্ট্র, কানাডা ও পোল্যান্ডের বিভিন্ন শহরে — সব মিলিয়ে প্রায় দশটি ভিন্ন শহর। ভিন্ন দেশ, ভিন্ন শহর, ভিন্ন পাসপোর্ট কিন্তু প্ল্যাটফর্ম একটি; আত তুরাস একাডেমি। কিতাব একটি; আল-কুরআন।
নিউ ইয়র্ক, বাফেলো, ডালাস
মন্ট্রিল, টরন্টো, ক্যালগারি
ওয়ারশ, ক্রাকোভ ও অন্যান্য
মুফতি আব্দুস সালাম ইবন হাশিম
পরিচালক, আত তুরাস একাডেমি অব কুরআন
“ইসলামী শিক্ষার প্রসার ঘটানোই আমার অভিপ্রায়। প্রায় দেড়যুগ এই অঙ্গনে বিচরণ। নিজকে এখনো শিক্ষার্থীই ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কুরআনের খিদমাতের উদ্দ্যেশ্যে ছোট্ট এই প্ল্যাটফর্মটির সূচনা করেছি। ক্ষুদ্র পরিসরে হলেও যেন মহিমান্বিত এই কুরআনের খেদমত করে যেতে পারি সবার কাছে সেই দুআই চাই।”
সন্তানকে কি ভর্তি করাতে চান?
সবসময়ই ভর্তি উন্মুক্ত। ফ্রি ট্রায়াল ক্লাসের আবেদন করুন। আর বাছাই করে নিন সন্তানের প্রিয় শিক্ষককে।